Preloader
প্রশ্নব্যাংক ও নির্ভুল সমাধান

Exam-24(Bangladesh-5)

মোট প্রশ্ন: 25  |  পূর্ণমান: 25.00  |  সময়: 10 মিনিট

ফিল্টার:
মোট প্রশ্ন: 25 টি
বিষয় ফিল্টার:
1 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
ক ৩:২
খ ৫:৩
গ ৪:৩
ঘ ২:৫
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৫:৩। অর্থাৎ দৈর্ঘ্য ৫ একক হলে প্রস্থ হবে ৩ একক।
2 বাংলাদেশ বিষয়াবলী স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম কোথায় ও কবে উত্তোলন করা হয়?
ক ২৩ মার্চ ১৯৭১, ধানমন্ডি
খ ২ মার্চ ১৯৭১, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা
গ ২৬ মার্চ ১৯৭১, কালুরঘাট
ঘ ১৭ এপ্রিল ১৯৭১, মেহেরপুর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সমাবেশে আ স ম আবদুর রব স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন।
3 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় প্রতীকের রূপকার কে?
ক শিব নারায়ণ দাস
খ কামরুল হাসান
গ হাশেম খান
ঘ কাইয়ুম চৌধুরী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশা করেন শিল্পী পটুয়া কামরুল হাসান। জাতীয় প্রতীকে শাপলা, ধানের শীষ, পাটপাতা ও তারকা রয়েছে।
4 বাংলাদেশ বিষয়াবলী ‘আমার সোনার বাংলা’ গানটির কত চরণ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত?
ক প্রথম ৫ চরণ
খ প্রথম ৮ চরণ
গ প্রথম ১০ চরণ
ঘ সম্পূর্ণ গান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ গানটির প্রথম ১০ চরণ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়েছে।বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গানের প্রথম ৪ লাইন (বা চরণ) মূলত যন্ত্রসংগীত (Instrumental) এবং সামরিক বাহিনীতে (Military Band) সম্মান প্রদর্শন বা গার্ড অব অনার দেওয়ার সময় ব্যবহার করা হয় বা রাষ্ট্রিয় কাজে ব্যাবহার করা হয়।
5 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় প্রতীকে কোন ফুল রয়েছে?
ক পদ্ম
খ শাপলা
গ গোলাপ
ঘ কদম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: জাতীয় প্রতীকের কেন্দ্রে পানিতে ভাসমান শাপলা রয়েছে। শাপলা বাংলাদেশের জাতীয় ফুল।
6 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত?
ক ৩০
খ ৪৫
গ ৫০
ঘ ৬০
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে সাধারণ আসনের পাশাপাশি ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। মোট আসন ৩৫০ টি।
7 বাংলাদেশ বিষয়াবলী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি কোথায়?
ক বাংলা একাডেমি প্রাঙ্গণে
খ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে
গ সোহরাওয়ার্দী উদ্যানের পাশে
ঘ রমনা পার্কে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয় এর পাশে শরিফ ওসমান হাদির কবর।
8 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন?
ক শাহ আবদুল হামিদ
খ মোহাম্মদ উল্লাহ
গ আবদুল মালেক উকিল
ঘ হুমায়ুন রশীদ চৌধুরী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: ড. শাহ আবদুল হামিদ স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন।
9 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক ১৯৭০
খ ১৯৭১
গ ১৯৭২
ঘ ১৯৭৩
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: সংবিধানের ১৩৭ অনুচ্ছেদের বিধান অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠিত হয়। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।
10 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
ক এশীয় হাতি
খ রয়েল বেঙ্গল টাইগার
গ চিত্রা হরিণ
ঘ মায়া হরিণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু।
11 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার কোনটি?
ক একুশে পদক
খ স্বাধীনতা পুরস্কার
গ বাংলা একাডেমি পুরস্কার
ঘ বেগম রোকেয়া পদক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার। বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো একুশে পদক
12 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
ক আম
খ লিচু
গ কাঁঠাল
ঘ পেঁপে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল।
13 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল রয়েছে?
ক ৫টি
খ ৭টি
গ ১০টি
ঘ ১২টি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানে বর্তমানে ৭ টি তফসিল রয়েছে। এখানে ‘ভাগ’ ও ‘তফসিল’কে এক করে ফেলা যাবে না। সংবিধানের মূল ভাগের সংখ্যা আলাদা বিষয়।
14 বাংলাদেশ বিষয়াবলী জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
ক নিতুন কুন্ডু
খ সৈয়দ মাইনুল হোসেন
গ মোস্তফা মনোয়ার
ঘ হামিদুজ্জামান খান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের নকশা করেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
15 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা কোনটি?
ক ইউএনবি
খ বাসস
গ বিডিনিউজ২৪
ঘ বিবিসি বাংলা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: বাসসের পূর্ণরূপ Bangladesh Sangbad Sangstha (BSS)। এটি বাংলাদেশের জাতীয় বার্তা সংস্থা।
16 বাংলাদেশ বিষয়াবলী জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে কবে আনা হয়?
ক ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
খ ১৯৭২ সালের ২৪ মে
গ ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
ঘ ১৯৭৪ সালের ২১ ফেব্রুয়ারি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: ভারত সরকারের অনুমতিক্রমে ১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে কলকাতা থেকে স্বাধীন বাংলাদেশে আনা হয়।
17 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় মাছ কোনটি?
ক রুই
খ কাতলা
গ ইলিশ
ঘ বোয়াল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: ভারত সরকারের অনুমতিক্রমে ১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে কলকাতা থেকে স্বাধীন বাংলাদেশে আনা হয়।
18 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে?
ক ১৯৭২
খ ১৯৭৩
গ ১৯৭৪
ঘ ১৯৭৫
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং একই বছরের ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন।
19 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
ক মহেশখালী
খ কুতুবদিয়া
গ সেন্ট মার্টিন
ঘ সন্দ্বীপ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: কক্সবাজার জেলার টেকনাফের কাছে অবস্থিত সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ।
20 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি?
ক বটগাছ
খ আমগাছ
গ শালগাছ
ঘ সুন্দরী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: আমগাছ বাংলাদেশের জাতীয় বৃক্ষ।
21 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’?
ক অনুচ্ছেদ ৫
খ অনুচ্ছেদ ৭
গ অনুচ্ছেদ ১১
ঘ অনুচ্ছেদ ২১
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: সংবিধানের ৭(১) অনুচ্ছেদে বলা হয়েছে—প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।
22 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন?
ক তাজউদ্দীন আহমদ
খ এম. মনসুর আলী
গ এ. আর. মল্লিক
ঘ শাহ এ এম এস কিবরিয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: তাজউদ্দীন আহমদ মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
23 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত রূপের রূপকার কে?
ক শিব নারায়ণ দাস
খ কামরুল হাসান
গ হাশেম খান
ঘ কাইয়ুম চৌধুরী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধান ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদে গৃহীত হয়। এটি ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে কার্যকর হয়।
24 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে কোনটি?
ক ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে
খ ঢাকা-ময়মনসিংহ এক্সপ্রেসওয়ে
গ ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে
ঘ ঢাকা-সিলেট এক্সপ্রেসওয়ে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক দেশের প্রথম পূর্ণাঙ্গ এক্সপ্রেসওয়ে হিসেবে পরিচিত। বর্তমানে এর সরকারি নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক।
25 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?
ক ১০ জানুয়ারি ১৯৭২
খ ৪ নভেম্বর ১৯৭২
গ ১৬ ডিসেম্বর ১৯৭২
ঘ ২৬ মার্চ ১৯৭৩
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধান ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদে গৃহীত হয়। এটি ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে কার্যকর হয়।