প্রশ্নব্যাংক ও নির্ভুল সমাধান
১৮তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়; ১৫.০৩.২০২৪)
মোট প্রশ্ন: 100 | পূর্ণমান: 100.00 | সময়: 60 মিনিট
ফিল্টার:
মোট প্রশ্ন: 100 টি
বিষয় ফিল্টার:
1 বাংলাদেশ বিষয়াবলী পুন্ড্রনগর কোন জেলায় অবস্থিত?
ক
কুমিল্লা
খ
নওগাঁ
গ
বগুড়া
ঘ
দিনাজপুর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রাচীন পুন্ড্রনগর বগুড়ার মহাস্থান গড়ে অবস্থিত। এটি প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ পুন্ড্র রাজধানী। বর্তমান বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল নিয়ে গঠিত ছিল পুন্ড্র জনপদ।
2 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
ক
কক্সবাজার
খ
নোয়াখালী
গ
বরগুনা
ঘ
ভোলা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কক্সবাজারে ৬০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। এটি বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র। ২০২৩ সালের ২৪ মে এই প্রকল্প থেকে উৎপাদিত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন সংযুক্তের কাজ শুরু হয়েছে।
3 বাংলাদেশ বিষয়াবলী পুলিশ সাহায্য পাওয়ার শর্টকোড কোনটি?
ক
১০৬
খ
৩৩৩
গ
৯৯৯
ঘ
১২১
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পুলিশি সাহায্য বা জরুরি সেবার হেল্পলাইনের নম্বর হলো ৯৯৯। সরকারি তথ্য ও সেবার হেল্পলাইনের নম্বর হলো ৩৩৩। দুদকের হেল্পলাইনের নম্বর হলো ১০৬। ১২১ বিভিন্ন মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার নম্বর।
4 বাংলাদেশ বিষয়াবলী দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক
২.৪৫
খ
৩.৩২
গ
৩.৮০
ঘ
৩.৪০
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
চীনের বাণিজ্য নগরী সাংহাইয়ের 'ওয়ান সিটি টু টাউন'র আদলে গড়ে তোলা হয়েছে কর্ণফুলী টানেল ও বঙ্গবন্ধু টানেল। উল্লেখ্য, কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হয়েছে দেশের প্রথম বঙ্গবন্ধু টানেল। এই টানেলটি চালু করা হয় ২৮ অক্টোবর ২০২৩ সালে।
5 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যা কোথায় হয়?
ক
আসামদিয়া
খ
মোহাম্মদপুর বিধবা পল্লী
গ
চুকনগর
ঘ
রায়ের বাজার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের বৃহত্তম গণহত্যা চুকনগর গণহত্যা। গণহত্যাটি ১৯৭১ সালের ২০ মে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে ঘটে যা বিশ্বের কোনো মুক্তিযুদ্ধের ইতিহাসে সর্ববৃহৎ একক গণহত্যা।
6 বাংলাদেশ বিষয়াবলী ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কী?
ক
চন্দ্রযান-৩
খ
চন্দ্রযান-২
গ
বিক্রম
ঘ
অশোক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২৩ আগস্ট ২০২৩ সালে ভারতের 'চন্দ্রযান-৩' চাঁদে সফলভাবে অবতরণ করে। রাশিয়া ১১ আগস্ট ২০২৩ সালে 'চন্দ্রযান লুনা-২৫' পাঠায় কিন্তু, এটি নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদে বিধ্বস্ত হয়।
7 বাংলাদেশ বিষয়াবলী সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩ পাস হয় কবে?
ক
১৪ জানুয়ারি-২০২৩
খ
২৪ জানুয়ারি-২০২৩
গ
১৫ অক্টোবর-২০২৩
ঘ
২৫ অক্টোবর-২০২৩
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩ পাস হয় ২৪ জানুয়ারি-২০২৩। দেশের মানুষের জন্য সার্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করা হয়েছিল। এই কর্মসূচির উদ্দেশ্য দেশের নাগরিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনা। সার্বজনীন পেনশন কর্মসূচিতে ৪টি স্কিম রাখা হয়েছিল। এগুলো হলো: প্রবাসী স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম ও সমতা স্কিম।
8 বাংলাদেশ বিষয়াবলী "আমার দেখা নয়াচীন" কে লিখেছেন?
ক
মাওলানা ভাসানী
খ
শেখ মুজিবুর রহমান
গ
শহীদুল্লা কায়সার
ঘ
আবুল ফজল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'আমার দেখা নয়া চীন' বইটির লেখক হলেন শেখ মুজিবুর রহমান (বঙ্গবন্ধুর ৩য় গ্রন্থ)। তিনি রাজবন্দী অবস্থায় ১৯৫৪ সালে এই গ্রন্থটি রচনা করেন। উল্লেখ্য, ১৯৫২ সালের অক্টোবরে গণচীনের পিকিংয়ে অনুষ্ঠিত এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় শান্তি সম্মেলনে যোগদান উপলক্ষে শেখ মুজিবের চীন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে রচিত হয়। গ্রন্থটির ভূমিকা লেখেন শেখ হাসিনা (৭ ডিসেম্বর ২০১৯)। প্রকাশক হলো বাংলা একাডেমি। আর ইংরেজি অনুবাদ করেন ড. ফখরুল আলম; ইংরেজি নাম হলো 'New China-1952'.
9 বাংলাদেশ বিষয়াবলী 'সিন্দুরী' বাংলাদেশের কৃষিক্ষেত্রে কীসের নাম?
ক
বেগুন
খ
আম
গ
আলু
ঘ
টমেটো
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কিছু উন্নতজাতের আলুর নাম: কুফরী, সিন্দুরী, মুরতা, প্যাটোনিস, কার্ডিনাল, ডায়মন্ড, মরিনি ইত্যাদি।
10 বাংলাদেশ বিষয়াবলী জাতীয় পতাকা ১৯৭১ সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয়?
ক
২৬ মার্চ
খ
২৫ মার্চ
গ
৭ মার্চ
ঘ
২ মার্চ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম দিকের গেটে প্রথমবারের মতো পতাকা উত্তোলন করেন ছাত্রনেতা আ.স.ম আব্দুর রব।
11 আন্তর্জাতিক বিষয়াবলি ২০২৩ সালে শান্তিতে নোবেল লাভ করেন কে?
ক
নার্গিস মোহাম্মদী
খ
প্রফেসর আব্দুস সালাম
গ
নার্গিস মাহমুদ
ঘ
শিরিন এবাদী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
উল্লেখ্য, ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাপানের নিহোন হিদানকিও প্রতিষ্ঠানটি।
12 আন্তর্জাতিক বিষয়াবলী বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
ক
চীন
খ
ইন্দোনেশিয়া
গ
মালয়েশিয়া
ঘ
যুগোস্লাভিয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বান্দুং হলো ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের শহর। এটি ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের রাজধানী ও বৃহত্তম শহর।
13 আন্তর্জাতিক বিষয়াবলি গ্রিন পিস কী?
ক
জাতীয়তাবাদী সংগঠন
খ
রাজনৈতিক সংগঠন
গ
মানবতাবাদী সংগঠন
ঘ
পরিবেশবাদী সংগঠন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
উল্লেখ্য, 'গ্রিনপিস' আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন। 'গ্রিনপিস' এর সদরদপ্তর নেদারল্যান্ডের আমস্টারডামে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা বন্ধের প্রতিবাদে ১৯৭১ সালে কানাডার ভ্যাঙ্কুভারে Don't make a wave committee গঠিত হয়। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে 'গ্রিনপিস' রাখা হয়।
14 সাধারণ বিজ্ঞান খাদ্যশক্তি কীসের মাধ্যমে পরিমাপ করা হয়?
ক
কিলো
খ
কিলো জুল
গ
ক্যালরি
ঘ
কিলো ক্যালোরি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পুষ্টিবিজ্ঞানের একটি বহুল প্রচলিত শব্দ, 'কিলো ক্যালরি' খাদ্যের শক্তির পরিমাণ প্রকাশ করার জন্য পরিমাপের একক হিসেবে ধার্য করা হয়। খাদ্য গ্রহণ বা পান করার সময় আমরা আমাদের দেহে শক্তি (ক্যালোরি) সরবরাহ করে থাকি যার পরিবর্তে দেহ নিজের বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য জ্বালানি হিসাবে সেই শক্তিকে ব্যবহার করে থাকে। একটি মানবদেহ যত বেশি ক্রিয়াকলাপ সম্পাদন করে ঠিক তত বেশি শক্তি বা ক্যালোরি ব্যবহার করা হয়। অধিকাংশ মানুষই 'ক্যালরি' শব্দটি শুধু খাদ্য বা পানীয়ের সাথে সম্পর্কিত বলে মনে করে থাকেন, কিন্তু প্রকৃত অর্থে যেকোন জিনিস যা শক্তি ধারণ করতে পারে তার মাধ্যমে ক্যালরি উপস্থিত।
15 সাধারণ বিজ্ঞান অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে?
ক
চন্দ্র
খ
তারকা
গ
সূর্য
ঘ
ব্ল্যাক হোল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অতিবেগুনি রশ্মি সূর্য থেকে আসে। দুপুরের কাছাকাছি সময়ে সূর্য যখন সবচেয়ে উপরের দিকে থাকে, তখন সূর্যের অতিবেগুনি রশ্মি ভিটামিন 'ডি' তৈরিতে সবচেয়ে বেশি উপযোগী।
16 কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি কম্পিউটার শব্দের অর্থ কী?
ক
হিসাবকারী যন্ত্র
খ
বিমান চালানোর যন্ত্র
গ
পরীক্ষার যন্ত্র
ঘ
গণনাকারী যন্ত্র
17 আন্তর্জাতিক বিষয়াবলী বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশীলা কোথায় অবস্থিত?
ক
নেপাল
খ
শ্রীলংকা
গ
পাকিস্তান
ঘ
থাইল্যান্ড
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'তক্ষশীলা' পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান।
18 সাধারণ বিজ্ঞান কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম?
ক
ভূ-পৃষ্ঠে
খ
মেরু অঞ্চলে
গ
নিরক্ষীয় অঞ্চলে
ঘ
পৃথিবীর কেন্দ্রে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নিরক্ষীয় বা বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে কম। বস্তুর ওজন এর উপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল। g-এর তারতম্যকে ওজনের তারতম্য বলে। g-এর মান বাড়লে বস্তুর ওজন বাড়ে। g-এর মান কমলে বস্তুর ওজন কমে। মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি। ভূ-পৃষ্ঠ হতে উপরে গেলে বস্তুর ওজন কমে। উল্লেখ্য, ভূ-কেন্দ্রে বস্তুর ওজন শূন্য। কারণ ভূকেন্দ্রে g-এর মান শূন্য।
19 বাংলাদেশ বিষয়াবলী জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয়?
ক
৩ ডিসেম্বর
খ
৩ নভেম্বর
গ
৪ ডিসেম্বর
ঘ
৪ নভেম্বর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশ সংবিধান দিবস ৪ নভেম্বর। ১৯৭২ সালের (১৮ কার্তিক ১৩৭৯) ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক খসড়া সংবিধান গৃহীত হয়। তবে কার্যকর হয় ১৬ ডিসেম্বর। উল্লেখ্য: ৩ নভেম্বর – জেল হত্যা দিবস; ৪ নভেম্বর – সংবিধান দিবস।
20 আন্তর্জাতিক বিষয়াবলী কোনটি উপদ্বীপ?
ক
জার্মান
খ
কোরিয়া
গ
সৌদি আরব
ঘ
মিয়ানমার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কোরীয় উপদ্বীপ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি উপদ্বীপ। এর দক্ষিণভিমুখে ১,১০০ কিলোমিটার (৬৮৪ মাইল) প্রসারিত যা এশিয়া মহাদেশ হয়ে প্রশান্ত মহাসাগরের মধ্যে। এটি পূর্বে জাপান সাগর দ্বারা এবং পশ্চিমে হলুদ সাগর দ্বারা বেষ্টিত।
21 সাধারণ বিজ্ঞান ব্যাকটেরিয়া কী?
ক
জড়বস্তু
খ
প্রাণী
গ
উদ্ভিদ
ঘ
অণুজীব
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক ১৬৭৫ সালে সর্বপ্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। তিনি এর নাম দেন ক্ষুদ্র প্রাণী। ব্যাকটেরিয়া আদি নিউক্লিয়াসযুক্ত, অসবুজ, এককোষীয় আণুবীক্ষণিক জীব। জলে-স্থলে-বাতাসে সর্বত্র অসংখ্য ব্যাকটেরিয়া আছে।
22 আন্তর্জাতিক বিষয়াবলী গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘণ্টা আগে?
ক
৬ ঘণ্টা
খ
৫ ঘণ্টা
গ
৮ ঘণ্টা
ঘ
৩ ঘণ্টা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গ্রিনিচ মানমন্দির থেকে স্থানীয় সময় ব্যবধান '+৬' ঘণ্টা। উল্লেখ্য, গ্রিনিচ মানমন্দির অবস্থিত যুক্তরাজ্যের লন্ডন শহরে। এই স্থান থেকে সময় পরিমাপের আদর্শ মান হিসেবে ধরা হয়। গ্রিনিচ মানমন্দিরের নামানুসারেই GMT বা গ্রিনিচ মিন টাইম ঠিক করা হয়। গ্রিনিচ মান সময় এমন একটি সময় পরিমাপক সিস্টেম যা মূলত সৌর সময়কে নির্দেশ করে। লন্ডনের উপকণ্ঠে গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে সুমেরু থেকে কুমেরু (উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু) পর্যন্ত যে রেখা কল্পনা করা হয় তাকে মূল মধ্যরেখা বলে। মূল মধ্যরেখার দ্রাঘিমা ০°। এটি ১৮৮৪ সালে স্থির করা হয়।
23 বাংলাদেশ বিষয়াবলী বিশ্ব অটিজম দিবস কবে পালিত হয়?
ক
২ এপ্রিল
খ
২ ফেব্রুয়ারি
গ
২ জুন
ঘ
২ জুলাই
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্ব অটিজম সচেতনতা দিবস আন্তর্জাতিকভাবে একটি দিবস যা প্রতিবছর ২ এপ্রিল পালিত হয়। দিবসটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক ৬২/১৩৯ ধারা অনুযায়ী মনোনয়ন লাভ করে।
24 বাংলাদেশ বিষয়াবলী বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
ক
সমতট
খ
পুন্ড্র
গ
বঙ্গ
ঘ
হরিকেল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, পাবনা, ময়মনসিংহ জেলার পশ্চিমাঞ্চল, বরিশাল, বগুড়া, কুমিল্লা ও নোয়াখালীর কিছু অংশ নিয়ে 'বঙ্গ' গঠিত হয়েছিল। 'বঙ্গ' থেকে 'বাঙালি' জাতির উৎপত্তি ঘটেছিল।
25 আন্তর্জাতিক বিষয়াবলী লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে?
ক
ইউরোপ ও আফ্রিকা
খ
এশিয়া ও ইউরোপ
গ
এশিয়া ও অস্ট্রেলিয়া
ঘ
আফ্রিকা ও এশিয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে লোহিত সাগর। এর সর্বোচ্চ গভীরতা ২,২১১ মিটার। এই সাগর Red Sea নামেও পরিচিত। পশ্চিম তীর (আফ্রিকা): মিসর, সুদান, ইরিত্রিয়া ও জিবুতি ও পূর্ব তীর (এশিয়া): সৌদি আরব ও ইয়েমেন।
26 ইংরেজি (English) "To read between the lines" means-
ক
to concentrate
খ
to read leaving space
গ
to grasp the hidden meaning
ঘ
to read quickly
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Read between the lines (অন্তর্নিহিত অর্থ বোঝা; তাৎপর্য বোঝা)। If you read his letter between the lines, you will find that he has lost faith in my honesty. To read quickly: সময় বাঁচানোর জন্য দ্রুত পড়া। To read only some lines: শুধু কিছু লাইন পড়া।
27 ইংরেজি (English) ___ mother rose in her.
ক
the
খ
a
গ
an
ঘ
no article
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এখানে The mother হবে। অর্থাৎ তার মাঝে মাতৃত্ববোধ জেগে উঠেছে। যখন কোনো ব্যক্তির মধ্যে সুপ্ত কোনো গুণ, অনুভূতি বা abstract quality (যেমন মাতৃত্ব) প্রকাশ করে, তখন তার পূর্বে Definite Article 'the' বসে।
28 ইংরেজি (English) ___, I would have called her.
ক
If I saw him
খ
If Rina had seen me
গ
If Rina sees me
ঘ
If Rina would see me
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আমরা জানি, Third conditional বাক্যের নিয়ম হলো: If + subject + had + verb এর Past participle + subject + would / could / might + have + verb এর Past participle রূপ। বাক্যের অর্থ: রিনা আমাকে দেখে থাকলে, আমি তাকে ডাকতাম।
29 ইংরেজি (English) Do you enjoy teaching? The underlined word is-
ক
noun
খ
participle
গ
gerund
ঘ
pronoun
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Be verb এরপর যা কোনো কাজের নাম বুঝাতে তা যদি 'ing' যুক্ত Verb হয় তবে তাকে Gerund বলে। এগুলো মূলত Verb এর Complement। যেমন, Be verb এর পর Reading, walking, waiting, running ইত্যাদি Complement বসতে পারে। Noun এবং -ing যুক্ত শব্দটির মাঝে 'for' বসিয়ে অর্থ মিলে গেলে সেটি Gerund হয়। আর 'is' বসিয়ে মিলে গেলে সেটি Present Participle হয়।
যেমন: A swimming pool = A pool for swimming (এটি Gerund)
তুলনামূলকভাবে: A swimming girl = A girl is swimming (এটি Participle)
30 ইংরেজি (English) English ___ across the world.
ক
has been spoken
খ
is speaking
গ
is spoken
ঘ
speaks
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Passive voice এর সাহায্যকারী Verb is এবং Speak পরিবর্তিত হয়ে Spoken। বাক্যের অর্থ বিশ্বব্যাপী ইংরেজিতে কথা বলা হয়।
31 ইংরেজি (English) Who will help you? The passive form is-
ক
By whom will you be helped?
খ
By whom you will be helped?
গ
By whom will you help?
ঘ
By whom would be helped?
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Who যুক্ত বাক্যের Passive Voice এর Structure হলো: By whom + will + object + Subject + be + verb এর Past participle রূপ। বাক্যের অর্থ: কে তোমাকে সাহায্য করবে?
32 ইংরেজি (English) I am used ___ in crowded places.
ক
to study
খ
to studying
গ
to studied
ঘ
studing
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাক্যে Used to এর দুটি ব্যবহার আছে: i) Use to (do): অতীতে নিয়মিত কোন কাজ করা হতো কিন্তু বর্তমানে তা আর করা হয় না। ii) Be used to doing অথবা Get used to + verb + ing: অভ্যস্ত বুঝাতে। বাক্যের অর্থ আমি কোলাহলপূর্ণ স্থানগুলোতে পড়তে অভ্যস্ত।
33 ইংরেজি (English) A speech full of many words is-
ক
a large speech
খ
an ornamental speech
গ
maiden speech
ঘ
a verbose speech
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যকে বলা হয় Verbose speech. Maiden speech অর্থ পার্লামেন্টে নবাগত সদস্যের প্রথম ভাষণ।
34 ইংরেজি (English) The enemy gave in at last. Here "gave in" means-
ক
fled away
খ
fainted
গ
yielded
ঘ
moved back
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাক্যটিতে আত্মসমর্পণ করা বা নতি স্বীকার করা অর্থে 'give in' বসেছে। এই 'give in' এর সমার্থক শব্দ হলো Surrender; yield; relinquish ইত্যাদি। give দিয়ে কিছু শব্দ- Give away – দান করা; Give back – ফেরত দেওয়া; Give in – বশ্যতা স্বীকার করা; Give out – ঘোষণা করা; Give up – ছেড়ে দেওয়া। বাক্যের অর্থ শেষ মুহূর্তে শত্রু বাহিনী পরাজয় স্বীকার করে নিল।
35 ইংরেজি (English) The phrase "get the axe" means-
ক
cut off relationship
খ
get an opportunity
গ
get a new job
ঘ
lose the job
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Get the axe – চাকরি থেকে বরখাস্ত হওয়া = Lose the job.
36 ইংরেজি (English) The spectator was a lady, ___?
ক
isn't he
খ
was she
গ
wasn't she
ঘ
was she not
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাক্যটি Affirmative হলে Tag question টি Negative হবে। বাক্যে যে Auxiliary verb থাকবে সেই Auxiliary verb টিই Tag question এর Verb হবে। একাধিক Auxiliary verb থাকলে প্রথমটি নিতে হবে। বাক্যের অর্থ: দর্শক মহিলা ছিলেন, তাই না?
37 ইংরেজি (English) How many women are working ___ home with men.
ক
out
খ
off
গ
staying off
ঘ
outside
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Working outside home দ্বারা ঘরের বাইরের কাজকে নির্দেশ করছে। তাই সঠিক উত্তর d। বাক্যের অর্থ এখন অনেক নারীই পুরুষের সাথে কাজ করছে।
38 ইংরেজি (English) The verb form of 'deceit' is-
ক
deceive
খ
decisive
গ
deceiving
ঘ
deceitful
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Deceit হলো Noun অর্থ প্রতারণা। Deceitful হলো Adjective যার অর্থ কপট; প্রতারণাপূর্ণ। Deceitfully হলো Adverb যার অর্থ প্রতারণামূলকভাবে। Decisive হলো Adjective যার অর্থ চূড়ান্ত।
39 ইংরেজি (English) The singular form of 'criteria' is-
ক
criterium
খ
criterion
গ
criteri
ঘ
criterius
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিভিন্ন ভাষা থেকে ইংরেজি ভাষায় Foreign plural নিজেদের স্থান দখল করে নিয়েছে এবং বর্তমানে এরা ইংরেজির অবিচ্ছেদ্য অংশ। Datum–Data, Agendum–Agenda, Alumnus–Alumni, Appendix–Appendices, Axis–Axes, Bureau–Bureaus, Criterion–Criteria, Erratum–Errata, Focus–Foci, Formula–Formulas, Genus–Genera, Medium–Media, Memorandum–Memoranda, Phenomenon–Phenomena, Oasis–Oases, Index–Indexes ইত্যাদি]
40 ইংরেজি (English) The adjective form of 'contribution' is-
ক
Contributative
খ
Contribute
গ
Contributional
ঘ
Contributed
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Contribution (noun) এর Adjective হলো Contributory যার অর্থ সহায়ক; প্রদানমূলক; চাঁদা ভিত্তিক।
41 ইংরেজি (English) Move and die. Make it simple:
ক
If you move, you will die.
খ
By moving you will die.
গ
Without moving you will die
ঘ
If you do not move, you will die.
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Simple কে Complex ও Compound করার নিয়ম: Subject টি 2nd person হলে তার Compound sentence টি Present form দ্বারা আরম্ভ করতে হয়। কিন্তু Subject টি যদি 1st Person বা 3rd Person হয় তবে Let + objective form + base form বসে। যেমন: Simple: By moving, he will die. / Without moving, he will not live.
Complex: If he moves, he will die. Or, Unless he moves, he will die.
Compound: Let him move and he will die. / Let him move or he will not die.
42 ইংরেজি (English) The synonym of 'intimidate' is-
ক
Weaken
খ
Depress
গ
Encourage
ঘ
Frighten
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Intimidate অর্থ ভয় দেখানো যার Synonym হলো Frighten। Intimidate এর কিছু Synonym: Bully, scare, threaten, terrify ও Antonym: Soothe, console, comfort, reassure. অন্য অপশন: Weaken – দুর্বল করা; Depress – চাপ দেয়া/চাপা; Encourage – সাহস দেয়া।
43 ইংরেজি (English) Choose the correct answer:
ক
A few number of students were present.
খ
A few numbers of students were present.
গ
A few number of student was present.
ঘ
A small number of students present.
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Both, many, (a) few, several, these, those, the numbers (two, three, four etc.) এই Determiner গুলো শুধুমাত্র Plural noun এর সাথে ব্যবহৃত হয়। যেমন: I just have a few photos of my parents. Hold on with both hands. So few people attended. We have invited a few friends to dinner. It all happened many years ago. বাক্যের অর্থ: অল্প কিছু ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।
44 ইংরেজি (English) The antonym of the word 'delete' is-
ক
Start
খ
Delay
গ
Insert
ঘ
Hide
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Delete অর্থ তুলে দেয়া; মুছে দেয়া। আর এর Antonym হলো Insert অর্থ প্রবেশ করানো; নিহিত করা। উল্লেখ্য: Delay – দেরি; Trap – কাউকে প্রতারণা করবার পরিকল্পনা; Injure – আহত/আঘাত করা।
45 ইংরেজি (English) "A letter is going to be written by me". Make it active:
ক
I am going to write a letter.
খ
I will write a letter.
গ
I am writing a letter.
ঘ
I will be going to write a letter.
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Am/ is/ are/ was/ were + V1 + ing + object যুক্ত Active কে Passive এ রূপান্তরের নিয়ম হলো — Active: Subject + am/ is/ are/ was/ were + V1 + ing + object. Passive: Object + am/ is/ are/ was/ were + being + V3 + by + subject। N.B: Active voice টি Present continuous হলে 'am/ is/ are' এবং Past continuous হলে 'was/ were' বসে। বাক্যের অর্থ: আমি একটি চিঠি লিখতে যাচ্ছি।
46 ইংরেজি (English) Beat about the bush এর সঠিক অনুবাদ:
ক
অথৈ সাগরে ভাসা
খ
অন্ধের কিবা রাত্রি কিবা দিন
গ
যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই
ঘ
তন্ন তন্ন করে খোঁজা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Beat about the bush ফ্রেজটির অর্থ 'বাজে
বকা'। অর্থাৎ মূল বিষয়ে প্রবেশ না করে ঐ বিষয়টি সম্পর্কে এলোপাথাড়ি কিছু বলা। অপশন (c) তে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অর্থাৎ ছাই এর রতন আছে কিনা নিশ্চিত না, তাই উড়িয়ে দেখতে হবে। অমূল্য রতন পাওয়া যেতেও পারে। তাই উত্তর c).
47 ইংরেজি (English) ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর- Correct translation in English:
ক
Smoking is bad for health.
খ
Smoking is telling upon health.
গ
Smoking was a bad habit.
ঘ
Smoking is a Dangerous for health.
48 ইংরেজি (English) He visits the school off and on. "Off and on" means:
ক
regularly
খ
frequently
গ
never at all
ঘ
occasionally
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Off and on অর্থ মাঝে মাঝে। এখানে Frequently অর্থ প্রায়ই। Rarely অর্থ কদাচিৎ। বাক্যের অর্থ সে মাঝে মাঝে স্কুল পরিদর্শন করে।
49 ইংরেজি (English) I have left the room but he (enter) ___ room:
ক
enters
খ
entered
গ
has entered
ঘ
is entering
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যদি কোন বাক্যে But Conjunction হিসেবে থাকে তাহলে এর উভয় পাশের Clause একই Tense হবে। বাক্যের অর্থ: আমি কক্ষ ত্যাগ করেছি কিন্তু সে কক্ষে প্রবেশ করেছে।
50 ইংরেজি (English) What is the time ___ your watch?
ক
in
খ
by
গ
at
ঘ
to
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ঘড়ি অনুসারে বা ঘড়িতে বুঝাতে 'in watch' না বলে 'by watch' বসে। অর্থাৎ সঠিক বাক্যটি হলো: What is the time by your watch. বাক্যের অর্থ: তোমার ঘড়িতে কয়টা বাজে?
51 বাংলা বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি?
ক
চর্যাপদ
খ
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য
গ
বঙ্গবাণী
ঘ
অন্নদামঙ্গল কাব্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন। ১৯১৬ সালে এটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়।
52 বাংলা মধ্যযুগের শেষ কবি কে?
ক
আব্দুল হাকিম
খ
বড়ু চণ্ডীদাস
গ
ভারতচন্দ্র রায় গুণাকর
ঘ
আলাওল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ভারতচন্দ্র রায়গুণাকর (১৭১২-১৭৬০) অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ কবি। অন্নদামঙ্গল কাব্যের জন্য তিনি রায়গুণাকর উপাধি পান।
53 বাংলা যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে?
ক
বিহারীলাল চক্রবর্তী
খ
ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ
ভারতচন্দ্র রায়গুণাকর
ঘ
আলাওল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৭৬০ থেকে ১৮৬০ পর্যন্ত সময়কে যুগসন্ধিকাল বলে। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত এই সময়কালে বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন বলে তাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়।
54 বাংলা চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?
ক
মাইকেল মধুসূদন দত্ত
খ
রবীন্দ্রনাথ ঠাকুর
গ
অমিয় চক্রবর্তী
ঘ
বিষ্ণু দে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যে আধুনিক কাব্যধারার প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, দত্তকুলোদ্ভব কবি, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি এবং সনেটের প্রবর্তক বলা হয়। বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন মাইকেল মধুসূদন রচিত 'চতুর্দশপদী কবিতাবলী' (১৮৬৬)। ১০২টি কবিতা সংকলিত হয়েছে।
55 বাংলা কোনটি সঠিক বানান?
ক
নিশিথিনী
খ
নীশিথিনী
গ
নিশীথিনী
ঘ
নিশিথিনি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সঠিক বানান হলো 'নিশীথিনী'। কিছু গুরুত্বপূর্ণ বানান: মুমূর্ষু , পিপীলিকা, বিভীষিকা , বিকিরণ
56 বাংলা 'রিক্সা' কোন ভাষার শব্দ?
ক
তুর্কি
খ
কোরিয়ান
গ
জাপানি
ঘ
পর্তুগিজ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কয়েকটি জাপানি শব্দ: রিক্সা, হারিকিরি, হান্নাহেনা, জুতো ইত্যাদি।
57 বাংলা 'ভানুসিংহ' কার ছদ্মনাম?
ক
রবীন্দ্রনাথ ঠাকুর
খ
কাজী নজরুল ইসলাম
গ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ
বলাই চাঁদ মুখোপাধ্যায়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো 'ভানুসিংহ ঠাকুর'।
58 বাংলা কত সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জুলিও কুরি' পদকে ভূষিত করা হয়?
ক
১৯৬৮
খ
১৯৭১
গ
১৯৭২
ঘ
১৯৭৩
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শান্তিতে অবদান রাখার জন্য বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১০ অক্টোবর, ১৯৭২ সালে 'জুলিও কুরি' পদকে ভূষিত করে। আর এই পুরস্কার প্রদান করা হয় ২৩ মে, ১৯৭৩ সালে।
59 বাংলা 'সঞ্চয়িতা' কার রচনা?
ক
মাইকেল মধুসূদন দত্ত
খ
রবীন্দ্রনাথ ঠাকুর
গ
কাজী নজরুল ইসলাম
ঘ
জসীম উদ্দীন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'সঞ্চয়িতা' (১৯৩১) রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ কবিতার সংকলন। উল্লেখ্য: সঞ্চিতা (কাব্যগ্রন্থ) – কাজী নজরুল ইসলাম; সঞ্চয়িতা (কাব্যগ্রন্থ) – রবীন্দ্রনাথ ঠাকুর; সঞ্চয়ন (প্রবন্ধ) – কাজী মোতাহার হোসেন।
60 বাংলা কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক
মাসিক মোহাম্মদী
খ
সাপ্তাহিক বিজলী
গ
দৈনিক নবযুগ
ঘ
ধূমকেতু
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় । উল্লেখ্য, কাজী নজরুল ইসলাম 'দৈনিক নবযুগ' পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন (১৯২০)। নজরুলের সম্পাদনায় 'ধূমকেতু' (১৯২২) অর্ধসাপ্তাহিক পত্রিকা বের হয়। 'লাঙল' (১৯২৫) পত্রিকাটির প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম।
61 বাংলা 'পাবক' এর সমার্থক শব্দ কোনটি?
ক
অগ্নি
খ
নয়ন
গ
পুত্র
ঘ
অধিপতি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'পাবক' ছাড়াও অগ্নি শব্দের অন্যান্য প্রতিশব্দগুলো হলো: আগুন, বহ্নি, অনল, হুতাশন, দহন, সর্বভুক, সর্বশক্তি ইত্যাদি।
62 বাংলা 'অলীক' এর বিপরীত শব্দ কোনটি?
ক
মিথ্যা
খ
সত্য
গ
সচল
ঘ
হিংসা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'অলীক' এর বিপরীত শব্দ 'সত্য/বাস্তব'।
63 বাংলা 'সুলতানার স্বপ্ন' বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত-
ক
উপন্যাস
খ
কাব্যগ্রন্থ
গ
প্রবন্ধ গ্রন্থ
ঘ
নাটক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'সুলতানার স্বপ্ন' এবং 'পদ্মরাগ' এই দুটি উপন্যাস রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেন। উল্লেখ্য, ভারতবর্ষের নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি উপন্যাস 'সুলতানার স্বপ্ন'। গ্রন্থটি ১৯০৫ সালে মাদ্রাজের 'দ্য ইন্ডিয়ান লেডিজ' ম্যাগাজিনে 'সুলতানা'স ড্রিম' শিরোনামে প্রথম প্রকাশিত হয়। ১৯০৮ সালে উপন্যাসটি পুস্তক আকারে প্রকাশিত হয়। উপন্যাসটি বাংলায় প্রথম প্রকাশ হয় ১৯২২ সালে 'মতিচূর' ২য় খণ্ডে সুলতানার স্বপ্ন নামে।
64 বাংলা 'বন্দি শিবির থেকে' গ্রন্থটি কার লেখা?
ক
কাজী নজরুল ইসলাম
খ
শামসুর রাহমান
গ
আহসান হাবীব
ঘ
আবুল হাসান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শামসুর রাহমানের 'বন্দী শিবির থেকে' এর অধিকাংশ কবিতা মুক্তিযুদ্ধকালীন অবরুদ্ধ বাংলাদেশে এপ্রিল-ডিসেম্বর ১৯৭১ সময়ে রচিত। ১৯৭২ সালের জানুয়ারি মাসে কলকাতা থেকে গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটির শুরুতে 'পূর্বলেখ' শিরোনামে একটি ভূমিকা সংযোজন করেন কবি, যেখানে তাঁর কাব্য রচনার প্রেক্ষাপট বর্ণনা করেন।
কাব্যগ্রন্থ:
প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০) — তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ,
রৌদ্র করোটিতে (১৯৬৩), নিরালোকে দিব্যরথ (১৯৬৮), বন্দী শিবির থেকে (১৯৭২) — বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত কাব্যগ্রন্থ, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ (১৯৮২). বুক তার বাংলাদেশের হৃদয় (১৯৮৮)।
উপন্যাস:
• অক্টোপাস (১৯৮৩)
• এলো সে অবেলায় (১৯৯৪)
আত্মস্মৃতি ও আত্মজীবনী:
• স্মৃতির শহর (১৯৭৯)
• কালের ধুলোয় লেখা (২০০৪)
শিশু-কিশোর সাহিত্য:
• এলাটিং বেলাটিং
• ধন্য কোথায় আর্টফুল
65 বাংলা 'Ratio' শব্দটির পারিভাষিক রূপ কোনটি?
ক
নিত্যক্রম
খ
ভগ্নাংশ
গ
অনুপাত
ঘ
সারি
66 বাংলা অর্থানুসারে শব্দ কত প্রকার?
ক
২ প্রকার
খ
৩ প্রকার
গ
৪ প্রকার
ঘ
৫ প্রকার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অর্থের পার্থক্য বিচারে শব্দ ৩ প্রকার। যথা: যৌগিক শব্দ, রুঢ় শব্দ এবং যোগরুঢ় শব্দ। উল্লেখ্য, অর্থমূলকভাবে শব্দকে ৫ ভাগে ভাগ করা যায়। আর গঠনমূলকভাবে শব্দকে ২ ভাগে ভাগ করা যায়।
67 বাংলা 'বাবা বাড়ি নেই' বাক্যটিতে 'বাড়ি' কোন কারকে কোন বিভক্তি?
ক
কর্তৃকারকে শূন্য
খ
করণে শূন্য
গ
অপাদানে শূন্য
ঘ
অধিকরণে শূন্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। ক্রিয়ার আধার বলতে ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান, কাল, বিষয় ইত্যাদি বুঝিয়ে থাকে। যেমন: বাবা বাড়ি নেই; শীতকালে পাতা ঝরে; সে গণিতে পটু।
68 বাংলা 'তেপান্তর' কোন সমাসের উদাহরণ?
ক
দ্বন্দ্ব সমাস
খ
অব্যয়ীভাব সমাস
গ
দ্বিগু সমাস
ঘ
কর্মধারয় সমাস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
তেপান্তর = তিন প্রান্তরের সমাহার। সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমন: তিন কালের সমাহার = ত্রিকাল; চৌ (চার) রাস্তার সমাহার = চৌরাস্তা; তিন মাথার সমাহার = তেমাথা; শত অব্দের সমাহার = শতাব্দী; ত্রি (তিন) পদের সমাহার = ত্রিপদী; পঞ্চ বটের সমাহার = পঞ্চবটী ইত্যাদি। এরূপ: অষ্টধাতু, চতুর্ভুজ, ত্রিমোহিনী, তেরনদী, পঞ্চভূত ইত্যাদি।
69 বাংলা 'অন্যদিকে মন নেই যার' বাক্যটির এক কথায় প্রকাশ কোনটি?
ক
অনন্যমনা
খ
অন্যপেক্ষ
গ
অন্যত্র
ঘ
অনন্যোপায়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'অন্যদিকে মন নেই যার' বাক্যটির এক কথায় প্রকাশ হলো অনন্যমনা।
'অ' বর্ণটি দিয়ে শুরু হওয়া কিছু গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত বাক্য সংকোচন :
• যা পূর্বে কখনো ঘটেনি = অভূতপূর্ব
• যা আগে দেখা যায়নি = অদৃষ্টপূর্ব
• যার আগমন বা আসার কোনো তিথি (নির্দিষ্ট সময়) নেই = অতিথি
• দুপুরের পরের সময় = অপরাহ্ণ
• যা চিন্তা করা যায় না = অচিন্ত্যনীয় বা অচিন্ত্য
• যার কোনো শত্রু জন্মায়নি = অজাতশত্রু
• যার কিছু নেই = অকিঞ্চন
• যার মূল্য নির্ধারণ করা যায় না = অমূল্য
• যা দমন করা কষ্টকর = অদম্য
• যা নিবারণ বা প্রতিরোধ করা কষ্টকর = অনিবার্য
• যে নারী কখনো সূর্য দেখেনি = অসূর্যম্পশ্যা
• যার অন্য কোনো উপায় নেই = অনন্যোপায়
• যা ক্ষয় পায় না = অক্ষয়
• যার আদি বা শুরু নেই = অনাদি
70 বাংলা 'বনস্পতি' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক
বনস + পতি
খ
বনঃ + পতি
গ
বন + পতি
ঘ
বনো + পতি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আরো কিছু সন্ধি বিচ্ছেদ দেয়া হলো:
• মনঃ + যোগ = মনোযোগ
• ততঃ + অধিক = ততোধিক
• যশঃ + অভিলাষ = যশোভিলাষ
• মনঃ + অভীষ্ট = মনোভীষ্ট
• নিঃ + আকার = নিরাকার
• নিঃ + আশ = নিরাশ
• নিঃ + ধান = নির্ধান
• নিঃ + চয় = নিশ্চয়
• মনঃ + কামনা = মনস্কামনা
• বহিঃ + কার = বহিষ্কার
• পুরঃ + কার = পুরস্কার
• নিঃ + রোগ = নীরোগ
• নিঃ + রব = নীরব
• নিঃ + রস = নীরস
নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি (নিয়মবহির্ভূত)
• অহঃ + রাত্র = অহোরাত্র
71 বাংলা 'কর্তব্য' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক
কব + তব্য
খ
কবু + অব্য
গ
কর্তা + অব্য
ঘ
কৃ + তব্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সংস্কৃত কৃৎ প্রত্যয়: তব্য (তব্যৎ)
72 বাংলা উপসর্গ কোন জাতীয় শব্দাংশ?
ক
বিশেষ্য
খ
সর্বনাম
গ
অব্যয়
ঘ
বিশেষণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। এর প্রভাবে শব্দটির অর্থগত ধরনের পরিবর্তন সাধিত হয়। যেমন: নতুন অর্থবাচক শব্দ তৈরি হয়; শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে; শব্দের অর্থের সংকোচন ঘটে বা শব্দের অর্থের পরিবর্তন ঘটে। ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশকেই বলা হয় উপসর্গ।
73 বাংলা 'আকাশ কুসুম' বাগধারাটির অর্থ কী?
ক
আকাঙ্ক্ষিত বস্তু
খ
অপ্রত্যাশিত
গ
প্রচুর ব্যয়বহুল
ঘ
অসম্ভব কল্পনা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আকাশ কুসুম (অসম্ভব কল্পনা): আকাশ কুসুম চিন্তা করে কী হবে, কোমর বেঁধে লেগে পড়। উল্লেখ্য, 'আ' দিয়ে কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
আকাশ পাতাল — প্রচুর ব্যবধান বা অসীম তফাত।
• আকাশ থেকে পড়া — অপ্রত্যাশিত বা হঠাৎ কোনো খবর শুনে অবাক হওয়া।
• আকাশের চাঁদ — দুর্লভ বস্তু বা যা সহজে পাওয়া যায় না।
• আদা জল খেয়ে লাগা — কোনো কাজে চরমভাবে বা প্রাণপণ চেষ্টা করা।
• আট কপালে — হতভাগ্য বা মন্দ ভাগ্য যার।
• আষাঢ়ে গল্প — গাঁজাখুরি বা অবিশ্বাস্য অবাস্তব কাহিনি।
• আঙুল ফুলে কলাগাছ — হঠাৎ করে খুব ধনী হয়ে যাওয়া।
• আদায় কাঁচকলায় — চরম শত্রুতা বা তিক্ত সম্পর্ক।
• আলালের ঘরের দুলাল — অতি আদরে নষ্ট হওয়া ধনী পরিবারের সন্তান।
• আকাশ ভেঙে পড়া — হঠাৎ করে ভীষণ বিপদে পড়া।
74 বাংলা কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?
ক
দাঁড়ি ( । )
খ
কোলন ( : )
গ
সেমিকোলন ( ; )
ঘ
ড্যাস ( — )
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কমা ( , ) অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন ( ; ) বসে।
বিরাম চিহ্নের বিরতির সময়
• কমা (,): ১ বলতে যে সময় লাগে (বা ১ সেকেন্ডের কম)
• সেমিকোলন (;): কমার দ্বিগুণ সময় (বা ১ বলার দ্বিগুণ সময়)
• দাঁড়ি বা পূর্ণচ্ছেদ (।): ১ সেকেন্ড
• প্রশ্নবোধক চিহ্ন (?): ১ সেকেন্ড
• বিস্ময়সূচক চিহ্ন (!): ১ সেকেন্ড
•
75 বাংলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
ক
কলিকাতা বিশ্ববিদ্যালয়
খ
ঢাকা বিশ্ববিদ্যালয়
গ
বিশ্বভারতী
ঘ
শান্তিনিকেতন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ডি.লিট উপাধি লাভ করেন এবং ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন।
76 গণিত (Mathematics) ৯ জন শ্রমিক ৮ দিনে ১,৮০০ টাকা আয় করেন। ৬ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন?
ক
৫⅔
খ
৬
গ
৯
ঘ
১৮
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৯ জন শ্রমিক ১,৮০০ টাকা আয় করে ৮ দিনে। ∴ ১ জন শ্রমিক ১,৮০০ টাকা আয় করে (৮ × ৯) দিনে। ∴ ৬ জন শ্রমিক ১,৮০০ টাকা আয় করে (৮ × ৯) ÷ ৬ দিনে।
77 গণিত (Mathematics) পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য ২০ বছর। ৮ বছর পর তাদের বয়সের সমষ্টি ৭২ বছর হলে পুত্রের বর্তমান বয়স কত?
ক
১৮ বছর
খ
১৬ বছর
গ
১২ বছর
ঘ
৮ বছর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধরি, পুত্রের বর্তমান বয়স x বছর। ∴ পিতার বর্তমান বয়স (x + ২০) বছর। প্রশ্নমতে, (x + ৮) + (x + ২০ + ৮) = ৭২ ⇒ ২x + ৩৬ = ৭২ ⇒ ২x = ৩৬ ∴ x = ১৮। অর্থাৎ পুত্রের বর্তমান বয়স ১৮ বছর।
78 গণিত (Mathematics) ৬,৩০০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?
ক
২
খ
৩
গ
৫
ঘ
৭
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এখানে, ৬৩০০ = (৩ × ৩) × (১০ × ১০) × ৭। এখানে (৩ × ৩), (১০ × ১০) জোড়া আকারে আছে। বিজোড়ে আছে ৭। ∴ ৭ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে।
79 গণিত (Mathematics) একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত ১৫.০০ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ৭৩৫ টাকা হলো। সদস্য সংখ্যা কত?
ক
৩ জন
খ
৫ জন
গ
৭ জন
ঘ
১৫ জন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধরি, সমিতির মোট সদস্য সংখ্যা x জন। প্রশ্নমতে, x × ১৫ × x = ৭৩৫ ⇒ ১৫x² = ৭৩৫ ⇒ x² = ৭৩৫ ÷ ১৫ = ৪৯ ∴ x = √৪৯ = √৭² = ৭ জন। অর্থাৎ মোট সদস্য সংখ্যা ৭ জন।
80 গণিত (Mathematics) সরল সুদে কোনো আসল ১২ বছরে সুদে-আসলে চারগুণ হলে সুদের হার কত?
ক
৫%
খ
১০%
গ
১২%
ঘ
২৫%
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধরি, আসল ১০০ টাকা। ∴ সুদে-আসল হবে ৪×১০০ = ৪০০ টাকা। ∴ সুদ = ৪০০ − ১০০ = ৩০০ টাকা। ধরি, সুদের হার x%। প্রশ্নমতে, (১০০ × x × ১২) ÷ ১০০ = ৩০০ ⇒ x = (৩০০ × ১০০) ÷ (১০০ × ১২) ∴ x = ২৫। অর্থাৎ সুদের হার ২৫%।
81 গণিত (Mathematics) ২৪০ টাকায় ১২টি কমলা ক্রয় করে ২০০ টাকায় ৮টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক
২৫% লাভ
খ
২৫% ক্ষতি
গ
২০% লাভ
ঘ
২০% ক্ষতি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১২টি কমলার ক্রয়মূল্য ২৪০ টাকা। ∴ ১টি কমলার ক্রয়মূল্য = ২৪০ ÷ ১২ = ২০ টাকা। ∴ ৮টি কমলার ক্রয়মূল্য = ৮ × ২০ = ১৬০ টাকা। এখন, বিক্রয়মূল্য ২০০ টাকা। ∴ লাভ = ২০০ − ১৬০ = ৪০ টাকা। অতএব, শতকরা লাভ = (৪০ ÷ ১৬০ × ১০০)% = ২৫%।
82 গণিত (Mathematics) দুইটি সংখ্যার অনুপাত ৪:৫ এবং তাদের ল.সা.গু. ১৬০ হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত?
ক
৩২
খ
৮০
গ
৪২
ঘ
৪৫
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধরি, একটি সংখ্যা ৪x এবং অপরটি ৫x। ∴ তাদের ল.সা.গু. = ২০x। প্রশ্নমতে, ২০x = ১৬০ ∴ x = ১৬০ ÷ ২০ = ৮। অতএব, ছোট সংখ্যা = ৪ × ৮ = ৩২।
83 গণিত (Mathematics) কোনো একটি শ্রেণিতে ১১ জন শিক্ষার্থীর গড় বয়স ১৩ বছর। ৩ শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় বয়সের গড় হলো ১২ বছর। নতুন ৩ জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত বছর?
ক
২৫
খ
৩৫
গ
৪৫
ঘ
৬২
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১১ জনের গড় বয়স ১৩ হলে তাদের বয়সের সমষ্টি = ১১ × ১৩ = ১৪৩ বছর। আবার, ১৪ জনের গড় বয়স ১২ হলে তাদের বয়সের সমষ্টি = ১৪ × ১২ = ১৬৮ বছর। ∴ নতুন ৩ জনের বয়সের সমষ্টি = ১৬৮ − ১৪৩ = ২৫ বছর।
84 গণিত (Mathematics) ৫০ এবং ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
ক
৭৪
খ
৭৫
গ
৭৬
ঘ
৯৯
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৫০ থেকে ১০০ এর মাঝে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যথাক্রমে ৯৭ ও ৫৩। ∴ গড় = (৫৩ + ৯৭) ÷ ২ = ৭৫।
85 গণিত (Mathematics) secθ = 2 হলে cotθ এর মান কত?
ক
1/√5
খ
1/√3
গ
√3
ঘ
√5
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেওয়া আছে, secθ = 2 ⇒ 1/cosθ = 2 ⇒ cosθ = 1/2 = cos 60° ⇒ θ = 60°। ∴ cotθ = cot 60° = 1/√3।
86 গণিত (Mathematics) x + y + z = 7 এবং xy + yz + zx = 10 হলে x² + y² + z² এর মান কত?
ক
29
খ
32
গ
35
ঘ
45
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আমরা জানি, (x + y + z)² = x² + y² + z² + 2(xy + yz + zx) ⇒ 7² = x² + y² + z² + (2 × 10) ⇒ 49 = x² + y² + z² + 20 ⇒ x² + y² + z² = 49 − 20 = 29।
87 গণিত (Mathematics) 2 × 4^(3x−5) = 512 হলে x এর মান কত?
ক
2
খ
3
গ
4
ঘ
5
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেয়া আছে, 2 × 4^(3x−5) = 512 ⇒ 4^(3x−5) = 512 ÷ 2 = 256 ⇒ 4^(3x−5) = 4⁴ ⇒ 3x − 5 = 4 ⇒ 3x = 4 + 5 = 9 ∴ x = 9/3 = 3।
88 গণিত (Mathematics) x² − 3x + 1 = 0 হলে (x − 1/x)⁴ এর মান কত?
ক
3
খ
7
গ
25
ঘ
52
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেয়া আছে, x² − 3x + 1 = 0 ⇒ x² + 1 = 3x ⇒ x + 1/x = 3। এখন আমরা জানি, (x − 1/x)² = (x + 1/x)² − 4 × x × 1/x = 3² − 4 = 9 − 4 = 5 ⇒ (x − 1/x)⁴ = 5² = 25 [বর্গ করে]।
89 গণিত (Mathematics) a + b = √7, a − b = √3 হলে 5ab এর মান কত?
ক
√3
খ
√7
গ
5
ঘ
7
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আমরা জানি, 4ab = (a + b)² − (a − b)² ⇒ 4ab = (√7)² − (√3)² = 7 − 3 = 4 ⇒ ab = 4/4 = 1 ∴ 5ab = 1 × 5 = 5।
90 গণিত (Mathematics) ∛x = 1/10 হলে x এর মান কত?
ক
0.00001
খ
0.0001
গ
0.001
ঘ
0.01
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেয়া আছে, ∛x = 1/10 ⇒ x^(1/3) = 1/10 ⇒ (x^(1/3))³ = (1/10)³ = 1/1000 = 0.001 ∴ x = 0.001।
91 গণিত (Mathematics) log base 2√2 of x = 4 হলে x এর মান কত? (log₂√₂ x = 4)
ক
16
খ
32
গ
48
ঘ
64
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেয়া আছে, log₂√₂ x = 4 ⇒ x = (2√2)⁴ = 2⁴ × (√2)⁴ = 16 × 4 ∴ x = 64।
92 গণিত (Mathematics) x − 1/x = 6 হলে x/(x² + 7x − 1) এর মান কত?
ক
1/7
খ
1/9
গ
1/11
ঘ
1/13
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেয়া আছে, x/(x² + 7x − 1) = 1/(x − 1/x + 7) = 1/(6 + 7) = 1/13।
93 গণিত (Mathematics) x − y = 3 হলে x³ − y³ − 9xy এর মান কত?
ক
27
খ
18
গ
9
ঘ
6
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেয়া আছে, x³ − y³ − 9xy = (x − y)³ + 3xy(x − y) − 9xy = 3³ + 3xy × 3 − 9xy = 27 + 9xy − 9xy = 27।
95 গণিত (Mathematics) একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক। বর্গক্ষেত্রের পরিসীমা কত একক?
ক
4
খ
8
গ
16
ঘ
32
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেয়া আছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক। ∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = 4 একক। ∴ বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × 4 = 16 একক।
96 গণিত (Mathematics) একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার। এর দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। উহার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
ক
২:৩
খ
৫:৬
গ
৬:৫
ঘ
১৩:৯
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধরি, প্রস্থ x মিটার। ∴ দৈর্ঘ্য (x + ৪) মিটার। প্রশ্নমতে, ২(x + ৪ + x) = ৪৪ ⇒ ২(২x + ৪) = ৪৪ ⇒ ২x + ৪ = ২২ ⇒ x = ৯। অর্থাৎ প্রস্থ ৯ মিটার এবং দৈর্ঘ্য (৯ + ৪) = ১৩ মিটার। ∴ নির্ণেয় অনুপাত = ১৩ : ৯।
97 একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 সেমি. ও 8 সেমি.। উহার ক্ষেত্রফল 63 বর্গসেমি. হলে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেমি?
ক
7
খ
21
গ
21
ঘ
63
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জানা আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ½ × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব × সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। ⇒ ৬৩ = ½ × (১০ + ৮) × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ⇒ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = ৬৩ ÷ ৯ = ৭ একক।
98 গণিত (Mathematics) একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত হলো-
ক
জ্যা
খ
ব্যাস
গ
ব্যাসার্ধ
ঘ
বৃত্তকলা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বৃত্তের ব্যাসার্ধ = r, বৃত্তের ক্ষেত্রফল = πr², পরিধি = 2πr। বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত = 2πr² ÷ 2πr = r (ব্যাসার্ধ)। Radius (ব্যাসার্ধ): বৃত্তের পরিধির যে কোন বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। উল্লেখ্য: Chord (জ্যা) – বৃত্তের পরিধিস্থ যে কোন দুই বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে। Diameter (ব্যাস) – বৃত্তের কেন্দ্রগামী জ্যা। Sector (বৃত্তকলা) – বৃত্তের দুইটি ব্যাসার্ধ এবং সংশ্লিষ্ট চাপ দ্বারা সীমাবদ্ধ খণ্ডিত অংশকে বৃত্তকলা বলে।
99 গণিত (Mathematics) একটি বৃত্তে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ 140° হলে, উক্ত চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণের মান কত?
ক
10°
খ
60°
গ
70°
ঘ
280°
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জানা আছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাই, বৃত্তস্থ কোণ = 140° ÷ 2 = 70°।
100 গণিত (Mathematics) ABCD রম্বসের ∠ABC = 120° এবং কর্ণদ্বয়ের ছেদবিন্দু O। OE ⊥ AB হলে, ∠BOE = কত?
ক
30°
খ
45°
গ
60°
ঘ
120°